উত্তরকোণ

শাজাহানপুরে মাড়িয়া উত্তরপাড়া শাহী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শাজাহানপুরে মাড়িয়া উত্তরপাড়া শাহী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৩ ডিসেম্বর বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়া শাহী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ
হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি তমিজ উদ্দিন, শাহিনুর রহমান শাহীন, সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা মোহসিন আলী, খাইরুল ইসলাম, শফিকুল ইসলাম, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাজু মিয়া, আব্দুর রউফ, সোহেল হোসেন, রহমত আলী, জেলা যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, উপজেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম, বেলাল হোসেন, খোকন আহম্মেদ, মিল্টন হোসাইন, রঞ্জু মিয়া, মতিউর রহমান, রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।

শেয়ার: