শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদরিদ্র শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার বাদ যোহর সাজাপুর ওমর–হালিমা হাফিজিয়া ক্বওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল বাশার, উপজেলা বিএনপির সদস্য ইমরান হোসেন, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাকিব, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ইমন বাবু, সহ দপ্তর সম্পাদক নাজমুল হক, চোপিনগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মোমিন, উপজেলা ছাত্রদলের সদস্য মোর্তজা, মেহেদী, আলিফ, রিফাত, আমর, শুভ, রাকিবুল, শাহিন আলম সহ আরও অনেকে।
দোয়া মাহফিলে মাদ্রাসার মাওঃ যাকারিয়া বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উত্তরকোণ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুর ছাত্রদলের দোয়া ও খাবার বিতরণ

