গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৩ ডিসেম্বর বুধবার বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ কে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা ও বগুড়া ৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও সাবেক এমপি লালু হাসপাতালে অসুস্থ রোগীদের দেখতে গিয়ে খোঁজখবর নেন শাজাহানপুরের খোট্টাপাড়া ইউপির ইউপি সদস্য ইয়াছিন আলী এবং গাবতলী নশিপুরের কদমতলী গ্রামের রুবেল মিয়া ও মাসুম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা খায়রুল ইসলাম, মহাসিন আলী, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ইউপি সদস্য মিলন মিয়া, জাহিদুল ইসলাম, যুবদল নেতা মিল্টন হোসাইন, ছাত্রদল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার সভাপতি মোঃ রিচি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অফিস সহকারী মোঃ রুহুল ইউসুফ মঞ্জু, ৪র্থশ্রেণী কর্মচারী পরিষদ এর সভাপতি মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

