উত্তরকোণ

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা গাবতলীতে তাফসীরুল কোরআন মাহফিল

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা গাবতলীতে তাফসীরুল কোরআন মাহফিল

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বগুড়ার গাবতলী সোনারায়ের আটবাড়ীয়া উত্তরপাড়া জামে মসজিদ এর উদ্যোগে স্থানীয় ঈদগাহ মাঠে মঙ্গলবার রাতে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর জিএম সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম। অবসরপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক সাবলু’র সভাপতিত্বে এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অত্র জামে মসজিদের সভাপতি মোঃ হাফিজার রহমান। বরেন্য অতিথি ছিলেন জিসাস বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আব্দুর রশিদ, যুবদল নেতা কাজল আহম্মেদ। তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি সমাজসেবক শহিদুল ইসলাম স্থানীয় মুসল্লীদের নিকট দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করে সকলের নিকট থেকে দোয়া চাইলেন। সমাজসেবক মঈনুল ইসলাম সাবলু সভাপতি’র বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দ্রুত সুস্থতার জন্য সকল মুসল্লীদের কে দোয়া করার আহ্বান জানান। তাফসীরুল কুরআন মাহফিল এর প্রধান বক্তা ছিলেন ক্বারী মাওঃ মোঃ সিয়াম হোসেন বাস্তববাদী। দ্বিতীয় বক্তা ছিলেন হাফেজ মাওঃ মোঃ তরিকুল ইসলাম আনসারী, ঢাকা।

শেয়ার: