উত্তরকোণ

গাবতলীতে সার্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাবেক এমপি লালু

গাবতলীতে সার্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৩ ডিসেম্বর  বুধবার বগুড়া গাবতলীর নশিপুর সার্বজনীন দুর্গা মন্দির এর ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ইউপি সদস্য আঞ্জু মন্ডল ও আব্দুল লতিফ, অত্র মন্দির কমিটির সভাপতি নারায়ন চন্দ্র।

শেয়ার: