উত্তরকোণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনায় বগুড়ায় জেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নুল আবেদীন চান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন, বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া শুধু সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী নয় তিনি জনগণের নেত্রী। জেল, জুলুম, অন্যায়, অবিচার সবকিছু মাথা পেতে নিলেও কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি। এজন্য তিনি সারাদেশে একমাত্র আপোষহীন নেত্রী হিসেবে সকলের কাছে স্বীকৃত। তার গুরুতর অসুস্থতায় সারাদেশের কোটি জনতা আজ তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন। বগুড়াতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর পাশাপাশি দল-মত নির্বিশেষে সাধারণ জনগণ তার সুস্থতার জন্য ফরিয়াদ করে যাচ্ছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান শম্ভু, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারন সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া জেলা যুবদলের সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, সবুজ দেওয়ান, সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত সোহাগ, ইমরান হোসেন, রাশেদ, বাবুল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, শহর যুবদলের সিনিয়র সহ সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র, যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, শাহজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর, সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক হান্নানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া ও কোরআন খতম শেষে জেলা যুবদলের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

শেয়ার: