উত্তরকোণ

বগুড়ায় র‍্যাবের অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় র‍্যাবের অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার সদর থানাধীন সেউজগাড়ী পালপাড়া মোড় এলাকায় র‍্যাব-১২ এর অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ অধিনায়কের নির্দেশনায় সকাল ৭টা ২০ মিনিটে সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে আটকরা হলেন মোঃ আব্দুর রশিদ (৩৭) এবং শ্রী দাম বসাক (৩০) দুজনই দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল, একটি সিম এবং নগদ ১৩০ টাকা উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য আটক দুজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, মাদক নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ তৎপরতা আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক উদ্যোগ দেশকে অপরাধমুক্ত করতে সহায়তা করবে।

শেয়ার: