শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ আসর বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে কুরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহীদ উল নবী সালাম।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুর রহমান শানজাদ, আমিনুল, মশিউর, হাবিব, রকি, মিল্লাত, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয়, মিরাজ, ইমরান, আলি হাসান, স্বচ্ছ, সম্রাট, সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সহ-সাধারণ সম্পাদক তামজীদ, মাহি, আরিফুল,দপ্তর সম্পাদক সোহান ইসলাম, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সদস্য সচিব হোসেন সোহাগ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাঙ্গা, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, শেরপুর ছাত্রদল নেতা রাফি আলামিন, পৌর ছাত্রদল নেতা রাব্বি, ধুনট ছাত্রদল নেতা আলম, রতন, মামুন, কাহালু ছাত্রদলের সভাপতি মধু, পৌর ছাত্রদল নেতা ফাহিম, শান্তাহার পৌর ছাত্রদল নেতা সোহাগ হোসেন, সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
উত্তরকোণ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়ায় ছাত্রদলের কুরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ

