উত্তরকোণ

গাবতলীতে ছাত্রদলনেতা জিহাদের পিতা শাহজাহানের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু

গাবতলীতে ছাত্রদলনেতা জিহাদের পিতা শাহজাহানের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ রবিবার বগুড়ার গাবতলী পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হাসানের পিতা উঞ্চাখী গ্রামের মরহুম শাহজাহান আলী’র কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, স্থানীয় ও অঙ্গদলের মধ্যে রাইসুল হাসান রিওন, বিপ্লব মিয়া, নাহিদ হাসান, আব্দুল মমিন, আবু শাহীন, মাসুম আহমদ, রবিউল ইসলাম সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।

শেয়ার: