গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বগুড়ার গাবতলী সোনারায় ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহিম পিন্টু। বিএনপি নেতা আব্দুল হালিম মন্ডল ও এস এম রুহুল আমিন শফিক এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন রব্বানী, পৌর বিএনপির সহ-সভাপতি আবু হাসনাত শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দীন বুলবুল, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, বিএনপি নেতা আবু বক্কর, আব্দুস সবুর সবুজ, ফারুক হোসেন, ছাইদুল ইসলাম মন্ডল বিপুল, দুদু মিয়া, খলিলুর রহমান, জেলা যুবদলের সদস্য সাব্বির আহম্মেদ, যুবদল নেতা তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, ছনি আহমেদ, রঞ্জু মিয়া সাদ্দাম, স্বেচ্ছাসেবক দল নেতা দৌলত জামান দিপু, ছাত্রদল নেতা আব্দুল গনি, ফজলে রাহী, হৃদয় হাসান, শাওন আহমেদ, ফেরদাউস আলম, চয়ন আহমেদ, পৌর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন বারী মনিং সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উত্তরকোণ
গাবতলীর সোনারায়ে ধানের শীষের উঠান বৈঠক

