কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেন এর বিরুদ্ধে অন্যায় ভাবে নাটোর আদালতে শিক্ষাগত সনদ জালিয়াতির মামলা করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করার প্রতিবাদে শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যন ছেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, বিএনপিতো শাহজাহান আলী, শফিক তালুকদার, শাহিনুর ইসলাম, মকবুল হোসেন, মুনসুর রহমান, কোরবান আলী, দেলোয়ার হোসেন বাদল, ফেরদৌস আলম, বেলাল হোসেন, আব্দুল মান্নান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, আব্দুল করিম, আব্দুল হালিম বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মেদ ফাহিম, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোস্তাকিন আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জর আল গোফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে রেলওয়ে বটতলায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উত্তরকোণ
কাহালুতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

