কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সকালে বগুড়ার কাহালু পৌর এলাকার হাটখোলাপাড়া (পালপাড়া) মসজিদের দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। উক্ত ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদারার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব শাইখ মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান, কাহালু পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম, কাহালু হাটখোলাপাড়া (পালপাড়া) মসজিদের সভাপতি আব্দুল জোব্বার সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম (সাঈফ), কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কাহালু থানা মোটর শ্রমিক বিশ্রামাগারের সাবেক সভাপতি শাহাদত আলী মুন্টু, অত্র মসজিদের ইমাম হাফেজ আবু বকর সিদ্দিক, অত্র মসজিদের সদস্য জিয়াউর রহমান জিয়া, বেলাল হোসেন, হাফিজুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল আলীম, জহুরুল ইসলাম, আবু সাঈদ সহ অত্র গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উত্তরকোণ
কাহালু হাটখোলাপাড়া (পালপাড়া) মসজিদের দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

