গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৮ নভেম্বর শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান পূর্ব দক্ষিণপাড়া গ্রাম উন্নয়ন ক্লাবের উদ্যোগে দেশমাতা বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কার নির্বাচনী উঠোন বৈঠকে নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, ইউনিয়ন যুবদলের আহবায়ক ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান,
উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা আরমান হোসেন রিপন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
উত্তরকোণ
গাবতলীর মহিষাবানে ধানের শীষ মার্কার নির্বাচনী উঠান বৈঠকে সাবেক এমপি লালু

