উত্তরকোণ

বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় খেলা পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম আব্দুর রশিদ মুকুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বারী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম জাকি, ইউনিয়ন ছাত্রদল নেতা কৌশিক জামান ইমন, মারুফ হাসান প্রমুখ।  পরে ফাইনাল ম্যাচে খায়রুল ফুটবল একাদশ (শেরপুর) আরিস ফুটবল একাদশ (সিরাজগঞ্জ) কে ৩-০ গোলে পরাজিত করে বিজয় হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল (শেরপুর)কে একটি ফ্রিজ ও রানার্স আপ দল (সিরাজগঞ্জ) কে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

 

শেয়ার: