উত্তরকোণ

গাবতলীতে ডিসি’র সঙ্গে মতবিনিময় ও সামগ্রী বিতরণ

গাবতলীতে ডিসি’র সঙ্গে মতবিনিময় ও সামগ্রী বিতরণ

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ গতকাল বৃহস্পতিবার গাবতলীতে হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তর প্রধান ও শ্রেনী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য বগুড়া নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোঃ তৌফিকুর রহমান। গাবতলীর ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্ত্বে এতে বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, টিএইচএ ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডঃ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা হিসাব রক্ষণ অফিসার আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া সামস্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদ, সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন খান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কেএম গোলাম রব্বানী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপ-প্রকৌশলী আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হক, বিভিন্ন দপ্তর প্রধান সহ ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গন্যগাম্য ব্যক্তিবর্গ প্রমূখ। এরপূর্বে জেলা প্রশাসক (ডিসি) মোঃ তৌফিকুর রহমান উপজেলা চত্ত্বরে ১হাজার ৭শত জনের মাঝে বোরো উফসী জাতের বীজ ও সার, ৩ জনের মাঝে ২ বান্ডিল করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন, ২ জনকে নগদ অর্থ, ৪০জনকে শুকনা খাবার, দরিদ্র নারীদের বিনামূল্যে মাঝে সেলাই মেশিন, শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরন ও ক্রীয়া সামগ্রী বিতরন করেন।

শেয়ার: