উত্তরকোণ

বগুড়া প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়া প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় ক্লাব মিলনায়তনে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায়বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। আরো বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোস, নির্বাহী সদস্য আব্দুর রহিম বগরা, ক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম শফিক, নির্বাহী সদস্য হারুন অর রশিদ,নির্বাহী সদস্য মুক্তার শেখ, ইনছান আলী শেখ, বাদল চৌধুরী, রায়হান আহম্মেদ তালুকদার রানা, ওমর ফারুক, আবুল কালাম ফটো সাংবাদিক আল আমিন, আজিজুল হাকিম রুমন, শাজাহান আলী, আব্দুস সালাম, মতিউর রহমান মতি, আল মুমিন প্রমুখ।

শেয়ার: