উত্তরকোণ

গাবতলীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

গাবতলীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ (২৬নভেম্বর থেকে ২ডিসেম্বর পর্যন্ত) উপলক্ষ্যে গতকাল বুধবার বগুড়ার গাবতলীর পৌর সদরে র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) ডাঃ গোপেশ চন্দ্র সরকার, এ্যাসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এবং মডেল থানার ওসি সেরাজুল হক। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ইউনুছ আলী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও খামারীগণ উপস্থিত ছিলেন। শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

শেয়ার: