উত্তরকোণ

দুপচাঁচিয়ায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণী সম্পদে হবে উন্নতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রাণি সম্পদ দপ্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে জেলা প্রাণি সম্পদ অফিসের অতিরিক্ত প্রাণি সম্পদ অফিসার ডাঃ নাছরীন পারভীন এর সভাতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাঃ সাইফুল আবেদীন। এসময় জুলাই যুদ্ধে শহীদ আবু রায়হান রাহিমের মা রওশনআরা বেগম সহ জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপজেলা কমিটির সদস্যগণ এবং খামারীগণ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ প্রদর্শনীতে ৩০স্টল অংশ নেয়।

শেয়ার: