উত্তরকোণ

তালোড়ায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

তালোড়ায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ার তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫নভেম্বর মঙ্গলবার বিকেলে স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্দুল জলিল খন্দকার। এসময় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এসএ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মাহিসুর রহমান কাজল, সাবেক প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, পৌর তাঁতী দলের সভাপতি খায়রুল বারী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

শেয়ার: