গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৬ই নভেম্বর-২৫ বুধবার জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ইং প্রধান নির্বাচনী কার্যালয় বাগবাড়ি বগুড়ায় (প্রস্তাবিত) শহীদ জিয়াউর রহমান মেমোরিয়াল হাসপাতাল চত্বরে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবারদল গাবতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবারদল গাবতলী উপজেলা শাখার সভাপতি সাকিল আহমেদ (শাপলা), সহ-সভাপতি ইউসুফ সরকার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকিতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজিব মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক রবিন বাবু, প্রচার সম্পাদক হুমায়ন কবির মিঠু, দপ্তর সম্পাদক আনোয়ার ইসলাম প্রমূখ।
উত্তরকোণ
বাগবাড়ী’তে সাবেক এমপি লালু’র সঙ্গে গাবতলী উপজেলা সাইবারদল এর নেতৃবৃন্দদের সাক্ষাত

