ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর ) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে বগুড়া শহর যুবদলগণসংযোগ ও ৩১দফা লিফলেট বিতরণকরেছে। মঙ্গলবারবিকেলে ৩নং ওয়ার্ডেরকাটনারপাড়া, কালিতলা এলাকায় বাড়ী বাড়ী গিয়েধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন । ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মেফতা আল রশিদ মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনশহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। তিনি বলেন, বিগত দিনের চেয়ে এবারের ভোট হবে সবচেয়ে কঠিন ও পরীক্ষিত আমরা বগুড়া সদর উপজেলাবাসী অতীতের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবো ইনশাল্লাহ্ । এসময় উপস্থিত ছিলেন শহর যুবদলের সায়েদ আলী,রোকন হোসেন, রবিউল ইসলাম,রাসেল, সজিব,ফাহিম, কামাল, সাফুসহ ওয়ার্ড ও শহর যুবদলের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
বগুড়ায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে ৩নং ওয়ার্ড যুবদলের গণসংযোগ

