ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ২১ নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে অত্র ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার মিছিল ও লিফলেট বিতরন করেন প্রধান অতিথি বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, তিমীর কান্তি রঞ্জন, রনি, শহর শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক, , শান্ত, জিতু, সাবেক যুবনেতা হিরা, রুহুল, রাজু,এনামুল, মান্নান, নজরুল, আরাফাত যতন,ইমরান,,সালাম,মোমিন খাজা,সিয়াম,,সুলতান,খোরশেদ ,শহিদ, কমরেড, ছাত্রনেতা মোমি, সুলতান, রানা, রাজ্জাক, আলামিন, আব্দুল্লাহ আল রাজিব, মোমিন, আকরাম রেজাউল,বিপ্লব, রাসেল,বাবু,জনি,তন্ময় সহ বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
বগুড়া সদর-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেধানের শীষের প্রচারণা

