গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ ২১ নভেম্বর শুক্রবার বিকালে শুক্রবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুর হাইস্কুল মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউপির চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। ফুটবল খেলা উদ্বোধক করেন প্রবাসী সিঙ্গাপুর ও সমাজসেবক আব্দুল হামিদ পাইকার। বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মন্ডল এর সভাপতিত্বে এবং রামেশ্বরপুর ফুটবল একাডেমি ও রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাবেদ আলী মন্ডল রতন এর সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক রোকন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামেশ্বরপুর ফুটবল একাডেমী পরিচালক এস কে সাফি, রামেশ্বরপুর ইউনিয়ন যুবদল নেতা শাহিনুর ইসলাম শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদাউস আলম, মোমিন পাইকার, আব্দুল করিম, বিএনপি নেতা বেলাল হোসেন, প্রবাসী সিঙ্গাপুর ও বিশিষ্ট ব্যবসায়ী রুবেল মন্ডল। খেলায় রামেশ্বরপুর ফুটবল একাডেমী বনাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমিক অংশ নেন।
উত্তরকোণ
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন

