উত্তরকোণ

বগুড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অর্থায়নে এস আর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্ধোধন

বগুড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অর্থায়নে এস আর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্ধোধন

বগুড়ায় আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা এস আর হেলথ ভিত্তি প্রস্তরের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু। ২০ নভেম্বর বেলা সাড়ে ১১ বগুড়ার বেতগাড়ী বনানীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ বিনিয়োগে এস আর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন এস আর গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি গোলাম মো: সিরাজ। ভিত্তিপ্রস্তর উদ্ধোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বিএমএ বগুড়ার আহবায়ক ডা. আসফারুল হাবিব রোজ, ড্যাব জেলা কমিটির সাবেক সভাপতি ডা. শাহ মো: শাজাহান আলী।  উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসআর গ্রুপের চেয়ারম্যান গোলাম মো: সিরাজ বলেন, আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নিয়ে এস আর হেলথ কমপ্লেক্স যাত্রা শুরু। এস আর হেলথ কমপ্লেক্স প্রায় এক বিঘা জায়গার উপর নির্মান করা হচ্ছে। সর্বধুনিক হাই-টেক মেডিকেল যন্ত্রপাতি, স্টেট-অফ-দ্যা আর্ট টেকনোলজি, অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক ও সুপ্রশিক্ষিত নার্স ও সুদক্ষ স্বাস্থ্যকর্মী দিয়ে সেবা প্রদানের লক্ষ নিয়ে কাজ করছি। সামাজিক দায়বদ্ধতায় বার্ষিক প্রফিটের ৫০ পাসের্ন্ট সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা হবে। প্রতিমাসে প্রায় ১০০জন অস্বচ্ছল কিডনী রোগীকে বিনামূল্যে ডায়ালাইসিস চিকিৎসা সেবা দেয়।  এসআর গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠান মানসম্পূর্ণ। এসআর হেলথ কমপ্লেক্সে পরিবেশবন্ধব এনভারমেন্ট সুুবিধা থাকবে।
এস আর হেলথ কমপ্লেক্সের পুরো প্রজেক্ট নির্মাণ ও চিকিৎসা কার্যক্রম আগামী ১৮মাসের মধ্যে শুরু হবে। প্রজেক্টে প্রায় ১০০ কোটি টাকা খবচ হবে।  এসময় উদ্বোধন ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক এমপি মোঃ রফিকুল ইসলাম, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক আহবায়ক পিপি এড.সাইফুল ইসলাম,জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুহিত তালুকদার, জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডঃ ওয়াদুদুল হক তরফদার, বিশিষ্ট ব্যবসায়ী গোলঅম রসুল হেলাল, গোলাম রহমান শহিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ সিরাজ রব্বানী, প্রফেসর ডা. মোঃ শাহজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মিন্টু, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জনি, আল আমিন সরকার, সভাপতি মহিলা দল শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

 

শেয়ার: