উত্তরকোণ

দুপচাঁচিয়ায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

দুপচাঁচিয়ায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-২৬এর উদ্বোধন করা হয়েছে। ২০নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে তালোড়া খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি শাহরুখ খান ফিতা কেটে এ ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম নাহিদ, খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ সারমিন, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তালোড়া চাউল কল মালিক সমিতির আহবায়ক পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া চাউলকল মালিক সমিতির সাবেক সভাপতি নূরে আলম চৌধুরী পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক সুবাস প্রসাদ কানু, ব্যবসায়ী পারভেজ আলী, আলহাজ্ব বেলাল হোসেন, মাসুম খন্দকার প্রমুখ। এ উপজেলায় ৩৪টাকা কেজি দরে বরাদ্দকৃত ১শ ২৫মে.টন ধান এবং ৫০টাকা কেজি দরে বরাদ্দকৃত ৫হাজার ৬শ ৪৪ মে.টন চাল ১শ ০৯জন মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দুপচাঁচিয়া ও তালোড়া খাদ্য গুদামে এ ধান চাল সংগ্রহ অভিযান চলবে।

শেয়ার: