দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুপচাঁচিয়ায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২০নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ধাপ সুলতানগঞ্জ হাট চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মান্নানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক মন্টু প্রামাণিক, মর্তুজা আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক সুজন তালুকদার, জিয়ানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়াছিম মন্ডল, মামুনুর রশিদ, মানিক প্রমুখ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল রউফ ।
উত্তরকোণ
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুপচাঁচিয়ায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

