বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া সদর- ৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব মাহিদুল ইসলাম গফুরের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর মাটিডালী বেইলি ব্রিজ লেন শাখারিয়া করতোয়া নগর বায়তুল করিম জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, সাবেক যুব বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা , জেলা জিসাস সহ সভাপতি বাবুল আহমেদ, ১৭নং ওয়ার্ড বিএনপির প্রকাশনা সম্পাদক শাহিন আশরাফ, শ্রমিকনেতা আলমগীর হোসেন,শাজাহান আলী বাঘা, আলহাজ্ব আঃ সোবাহান, আলহাজ্ব আবু হানিফা, আঃ হামিদ, ফজলুর রহমান, হাফেজ আঃ মান্নান, আঃ রাজ্জাক পিলু, সাগর হেসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং মুসল্লীবৃন্দ। জনাব তারেক রহমানসহ জিয়া পরিবার এবং দেশ ও জাতীর কল্যান কামনা করে এবং বেগম খালেদা জিয়া সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওঃ রেজাউল করিম দোহারী ।
উত্তরকোণ
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপিনেতা মাহিদুল উদ্যোগে দোয়া মাহফিল

