বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ২০ নভেম্বর বৃহস্পতিবার বাদ যোহর শহরের তিনমাথা তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন।বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান অনুষ্ঠানে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, কেএম খায়রুল বাশার ও যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, রকি, আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, হৃদয়, ইমন, রনি, সহ-সাধারণ সম্পাদক ডেভিট, জনি, শহর ছাত্রদলের সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, আতিকুল ইসলাম বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্য সচিব সোহাগ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।
উত্তরকোণ
তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় কুরআন খতম, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

