উত্তরকোণ

বগুড়া সদর উপজেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

বগুড়া সদর উপজেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৯শে নভেম্বর ২০২৫ইং  বুধবার বগুড়া সদর উপজেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ ২১৪৫) উদ্যোগে নিশ্চিন্তপুর স্ট্যান্ডে অফিস উদ্বোধন ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়।
ধানের শীষের মার্কায় প্রচারনা ও অফিস উদ্বোধন কালে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। নিশ্চিন্তপুর স্ট্যান্ড কমিটির সভাপতি মহসিন আলী বাবলু’র সভাপতিত্বে এতে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বগুড়া সদর উপজেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান জুয়েল। সম্মানিত অতিথি ছিলেন প্রকৌশলী মোঃ মনির হোসেন। মাদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আবু তালেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন  ২১নং ওয়ার্ড বিএনপি (বগুড়া পৌরসভা) সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন, বিএনপি ও অঙ্গদলের মধ্যে  রাজু হোসেন, মামুনুর রশিদ পুটু, আমিনুল ইসলাম মুন্না, শহিদুল ইসলাম, আব্দুল মমিন, মনির হোসেন, হোসেন আলী সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: