উত্তরকোণ

ধানের শীষকে জয়যুক্ত করে নন্দীগ্রাম-কাহালু’র উন্নয়নের সুযোগ দিন-মোশারফ

ধানের শীষকে জয়যুক্ত করে নন্দীগ্রাম-কাহালু’র উন্নয়নের সুযোগ দিন-মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১৯শে নভেম্বর (বুধবার) বিকাল ৪টায় ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের হাটুয়া-আলাইপুর ও গুন্দইল যুব সমাজের উদ্যোগে বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে হাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে নন্দীগ্রাম পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র শ্রী সুশান্ত কুমার শান্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সুমন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ হাকিম, মোঃ ইয়াছিন আলী, নন্দীগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক বাচ্চু, মোঃ গোলাম মোস্তফা, সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুবক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন রানা, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, প্রভাষক সবুজ কুমার সরকার, নন্দীগ্রাম পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওবায়দুল হক, বগুড়া মোটর মালিক গ্রুপ বগুড়া-নাটোর মহাসড়কের সড়ক সম্পাদক উৎপল কুমার ভৌমিক, নন্দীগ্রাম পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সহকারী শিক্ষক পিযুষ কুমার সরকার প্রমুখ। খেলাটি পরিচালনা করেন জুলফিকার আলী সুইট। উল্লেখ্য প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিতরা ২-০ গোলে অবিবাহিতদের পরাজিত করে জয় ছিনিয়ে নেয়।

শেয়ার: