1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে ১৮ নভেম্বও মঙ্গলবার, সকাল ১১টা থেকে বগুড়া শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবামূলক এই মানবিক কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। প্রধান অতিথি বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে লুটের সা¤্রাজ্যে পরিণত করেছিলেন। সেকারণেই এস আলম নামে একটি ব্যবসায়িক গ্রæপের একজন প্রহরীর অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে। শেখ হাসিন তার দলের নেতা-কর্মীদের সঙ্গে বেঈমানী করেছেন, আওয়ামীলীগের সবাইকে ফেলে রেখে বোনকে নিয়ে পালিয়ে গেছেন । পৃথিবীতে যুগে যুগে স্বৈরশাসকদের পরিনীতি এমনই হয়েছে। যারা নিজের দেশের সঙ্গে বেঈমানী করে, স্বাধীনতার সঙ্গে বেঈমানী করে যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিনীতি এমনই হয়। তিনি আরো বলেন, সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন। কোন লোক অসুস্থ, কোন পরিবারে খাবার নেই, জুলাই বিপ্লব বা ফ্যাসিবাদী আমলে যে সন্তান হারিয়ে গেছে, সেসব অসহায় পরিবারের দিকে যেন তারেক রহমান চোখ পড়ে আছে। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তারেক রহমান তাদের পাশে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, যারা বিরোধি দলের ছেলেদের হত্যা করে নিজের ক্ষমতা মজবুত করবেন, আজীবন টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। আল্লাহ পৃথিবিতে অন্যায়ের বিচার পৃথিবীতে করে দেন এটি প্রমানিত।

প্রসঙ্গত, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়।  এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক পৌর মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ বিএনপি নেতা ডা. এমএ মুহিত। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, ডা. শাহ মো: শাজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, যুগ্ম সম্পাদক তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিরু মন্ডল, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নিহার সুলতানা তিথিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies