সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সকাল ১১টায় উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলার সকল স্কুলে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.রেজোয়ান হোসেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো: মাহতাবুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল কাইয়ুৃম ও গোলাম আসাদুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হক,রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী,দীঘলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে নূর নান্নু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজাদুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, স্কুল ফিডিং কার্যক্রম আগামী ২০২৭ সাল পর্যন্ত চলমান থাকবে। শিক্ষার্থীকে সপ্তাহে ৫ দিন প্রতিদিন ২টি আইটেম পুষ্টিকর খাবার বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে ফর্টিফাইট বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বন রুটি,সিদ্ধ ডিম এবং ইউএইচটি দুধ। সারাদেশের ন্যায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ১৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২০ হাজার ৩শ’ ৮৭ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় আনা হয়েছে।
উত্তরকোণ
সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন

