মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধি : বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে ও দাতা সংস্থা হেকস/ইপার এর সহযোগীতায় উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তাদের সাথে কমিউনিটি লেড লবি এন্ড অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মহাদেবপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্প কর্মীরা উপস্থিত ছিলেন । থ্রাইভ প্রকল্প সর্ম্পকে ধারনা প্রদান ,সরকারী বিভিন্ন সেবা প্রাপ্তিতে প্রকল্প অংশগ্রহনকারীদের প্রবেশগম্যতা বৃদ্ধি ও কমিউনিটি ইস্যু/ সমস্যা সমাধানে একযোগে কাজ করার জন্য এ সভা আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। এর আগে থ্রাইভ প্রকল্পের উদ্যোগে প্রকল্প এলাকার ৪৮জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য নগদ ১ হাজার ৪৬ টাকা করে প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন।
উত্তরকোণ
মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

