সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও তার পত্নী শিক্ষাবিদ মনোয়ারা বেগম কল্পনার আশু রোগ মুক্তি কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার দুপুরে বাদ যোহর বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের ষ্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জিয়াউল হক লিপন, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর গেদা, ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সহশিল্প ও বার্ণিজ্য সম্পাদক নুর মোহাম্মদ রিপন, শিশু সম্পাদক শামীম রেজা শামীম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ,শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, আশরাফুজ্জামান প্রবাল,
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম বেলায়েত হোসেন।
গত ১০ নভেম্বর বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও তার পত্নী মনোয়ারা বেগম কল্পনা অসুস্থ হয়ে টিএমএসএস মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি হয়।

