1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার প্রদশিত হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি দলগুলোর সহযেগিতা কামনা করেন। তিনি বলেন, ‘যাবতীয় প্রস্তুতি নেয়ার পরও রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সাথে সহযোগিতামূলক মনোভাব পোষণ না করলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের স্বতস্ফুর্ত সহযোগিতা প্রত্যাশা করছি।’ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে ইসির সংলাপে সিইসি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, রাজনীতিবিদদের সাথে কাজ করতে গিয়ে স্পষ্টভাবে বুঝেছি যে রাজনৈতিক দল ও তাদের সদস্যদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা চেয়ে তিনি বলেন, আপনারা জাতীয় নেতা; আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, কারণ দেশ পরিচালনার দায়িত্বে আপনারাই থাকেন। আমরা বিশ্বাস করি দেশের ব্যাপারে আপনারা কারো চাইতে কম ভাবেন না। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ইসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আমাদের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেয়া হবে। যত ঝড়-ঝঞ্ঝাটই আসুক না কেন, আমরা সেসব মোকাবেলা করে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। এ এম এম নাসির উদ্দিন বলেন, দায়িত্ব নেয়ার পর ভোটার তালিকা হালনাগাদসহ আমাদের অনেক বড় কাজ করতে হয়েছে। এছাড়াও কিছু নতুন কাজে হাত দিয়েছি, যা আগে কেউ করেনি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা হাল ছাড়িনি; এগিয়ে যাচ্ছি। নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরের দিন- এই তিন ধাপে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সিইসি বলেন, সংলাপের মূল লক্ষ্য আচরণবিধি পালনের বিষয়টি নিশ্চিত করা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও কর্মীদের দলের পক্ষ থেকে আচরণবিধি মানার বিষয়ে প্রভাবিত করতে হবে। যথাযথভাবে আচরণবিধি পালন করা হলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ার প্রাথমিক শর্ত সুন্দর নির্বাচনের আয়োজন করা। এর মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা গেলে দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে। সংলাপে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ, তাহমিদা আহমেদ ও মো: আনোয়ারুল ইসলাম সরকার প্রমুখ। সংলাপে অংশ নেয়া ছয়টি দল হল- বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। দুপুর ২টা থেকে আরো ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইসির সাথে সংলাপে বসবে। দলগুলো হল বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies