কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার রাতে বগুড়ার কাহালুর সারাই বাজারে জাতীয়তাবাদী রিস্কা, ভ্যান ও অটো চালক দল কাহালু উপজেলা আহবায়ক কমিটির পরিচিতি ও জনসভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও জনসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী রিস্কা, ভ্যান ও অটো চালক দল কাহালু উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক ওমর ফারুক (সুমন মুন্সী)। উক্ত পরিচিতি ও জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য এবং বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
জাতীয়তাবাদী রিস্কা, ভ্যান ও অটো চালক দল কাহালু উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় উক্ত পরিচিতি ও জনসভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয়তাবাদী রিস্কা, ভ্যান ও অটো চালক দল বগুড়া জেলা শাখার আহবায়ক জহির রায়হান জাহির, সদস্য সচিব সাইফুল ইসলাম হেলাল, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
কাহালু উপজেলা রিস্কা ভ্যান ও অটো চালক দলের পরিচিতি ও জনসভা অনুষ্ঠিত

