বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বী পরিবারের তিন শতাধিক সদস্য বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে জগপাড়া গ্রামে যোগদান অনুষ্ঠানে মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফজলে হুদা বাবুল যোগদান কৃত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
উত্তরকোণ
বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বী সদস্যদের বিএনপিতে যোগদান

