বগুড়াঃ জাতীয় ছাত্রশক্তির বগুড়া জেলা কমিটির মুখপাত্র ঐশী জামান পদত্যাগ করেছেন। তার নিজের ব্যক্তিগত ফেইসবুকে পোষ্ট দিয়ে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এ এম জেড শাহরিয়ার জুইন পদত্যাগের বিষয়টি নিশ্চিত বলেন, তিনি শুক্রবার ফেসবুকে পদত্যাগের একটি পোস্ট দিয়েছেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র এখনো পাইনি। ফেসবুক পোস্টে দেওয়া পদত্যাগপত্রে মুমু লিখেছেন, ব্যক্তিগত ব্যস্ততা ও মানসিক চাপের কারণে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তবে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা অটুট থাকবে। ঐশী জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যস্ততার কারণে লিখিত পদেপত্র জমা দেওয়া হয়নি। তবে দ্রুতই জমা দিব।
উত্তরকোণ
বগুড়ায় জাতীয় ছাত্রশক্তির মূখপাত্র ঐশির পদত্যাগ

