1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

‘বিজ্ঞাপন তরঙ্গের চেনা কণ্ঠ আফরোজা নিজামী, নেপথ্য কণ্ঠই যাঁর পেশা’— শীর্ষক একটি প্রতিবেদন সম্প্রতি দৈনিক প্রথমআলো’র অনলাইনে পরিবেশিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল শনিবার, সকাল ১১.৩০ মিনিটে (১৫ নভেম্বর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে আফরোজা নিজামী’র সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন- এর নেতৃত্বে সংগঠনটির অন্যান্য উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় বেতারমাধ্যমে বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরোজা নিজামী’র কণ্ঠ ভেসে আসত। তাঁর সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটা প্রজন্মের রেডিও শোনা জীবন। বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তাঁর কথাই এখন অনেকের শৈশবের স্মৃতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies