বগুড়ার চকলোকমান হযরত ফাতেমা বাযি. বালিকা মাদরাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর রাতে মাদরাসা ময়দানে ৪৮তম বাৎসরিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা আছাফুদ্দৌলা মুকাররম ও অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আবু হাসান এর সভাপতিত্বে বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হিসাবে ওয়াজ করেন আল্লামা ফোরকান আহমদ দা.বা., প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন আল্লামা মাহফুজুল হক দা.বা.,বিশেষ মেহমান হিসেবে ওয়াজ করেন মুফতি আতাউল্লাহ নিজামী, হযরত মাও. শামছুল আলম, মাও. কাজী ফজলুল করীম। বাৎসরিক ওয়াজ মাহফিলে আরো আলোচলা করেন মুফতি আতাউল্লাহ আমীন-ঢাকা, মুফতি নাসির বিন আসগর, মাও. আব্দুল মুতিন সাহেব, মাও. সালেহ আহমদ এনাম। বাৎসরিক ওয়াজ মাহফিলে আরজগুজার অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু ত্বলহা। বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লামা মুফতি শফি কাসেমী, মাওলানা জাহিদুল ইসলাম এর সহ-সভাপতিত্ব অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মাও. ফজলুল করীম সিরাজী, মুফতি সালাহুদ্দীন মাসউদ, মাও. মোজাম্মেল হক, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, অত্র মাদ্রাসার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সৌরভ হাসান শিবলুসহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
উত্তরকোণ

