উত্তরকোণ

বগুড়ার শেরপুরে ১৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি

বগুড়ার শেরপুরে ১৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি

শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া): দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায় এবং পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুর উপজেলার ১৩৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার সারাদিন শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন । গতকাল শেরপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখাযায়, শিক্ষকরা ক্লাস ছেড়ে আিফস রুমে বসে কর্মবিরতি পালন করছেন। বেলা ১১ টায় শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে স্কুলের মাঠে সহপাঠীদের সাথে খেলা-ধুলা করছে। শিক্ষক নেতা শামছুদ্দিন ফিজার জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ক্লাস বর্জন করে কর্মরিতি পালন করছি। শেরপুর উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি স্বতঃস্ফ’র্তভাবে পালিত হচ্ছে বলে তিনি জানান। তিনি জানান, সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো- ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। এসকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না বলে জানিয়েছেন ঐ শিক্ষক নেতা।

শেয়ার: