1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার প্রদশিত হয়েছে

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া যদি কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিগগিরই আলাদা পুলিশ কমিশন অধ্যাদেশ করবে সরকার। নির্বাচনে স্বাধীনভাবে যাতে পুলিশ বাহিনী কাজ করতে পারে সে জন্য এই কমিশন করার সিদ্ধান্ত। উপদেষ্টা বলেন, ২৪-এর ৫ আগস্টের পর যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ থাকায় সেখানকার সব অস্ত্র উদ্ধার না-ও হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের সময়কার যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিদেশে পলাতক রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার চেষ্টা করছে সরকার। এছাড়া সেনাবাহিনীর বর্তমানের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নির্বাচনের সময়ও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য সদস্যদের সাথে স্বশস্ত্র বাহিনীও কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ এবং বিদেশ থেকে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে কিছু মানুষ। তথ্য-প্রযুক্তির মাধ্যমে এদের খুঁজে বের করা হচ্ছে। তাদের বিচারের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies