আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ, গনসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। ৪ নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটার পর থেকে বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন তিনি। এসময় আলী আজগর তালুকদার হেনা বলেন, বগুড়া-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় এগিয়ে চলুক বগুড়াসহ সারাদেশ। সবাই নিজ নিজ অবস্থান থেকে ম্যাডাম এবং তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার জন্য কাজ করবেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ গঠনের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। তারেক রহমানের সালাম নিন,ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট চাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চাই। বগুড়া সদর আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। লিফলেট বিতরণ, গনসংযোগে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান রাজা, রাজেদুর রহমান রাজু, মুন্না, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, যুবদলনেতা মোসলেম উদ্দিন, সাদ্দাম হোসেন, মানিক, জন, ফয়সাল, শামীম, সবুজ, ছোটন, তাহের, রেজাউল, হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা রিমন, এলিন, আসিফ সহ ৯ নং ওয়ার্ড বিএনপি, যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা হেনা

