1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সরকার চাইলে উপদেষ্টা পরিষদে রদবদল আনতে পারে: নাহিদ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার প্রদশিত হয়েছে

উপদেষ্টা পরিষদ নিয়ে সমালোচনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে পরিবর্তনের দাবি উঠেছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকারের কিছু সমালোচনা এসেছে। আমাদের জায়গা থেকেও বলেছি। কিছু উপদেষ্টাদের বিষয়েও কথা এসেছে। এটা যথাযথভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাড্রেস করা উচিত। সরকারের সেই নিরপেক্ষতা নিশ্চিত করা উচিত। এজন্য নিরপেক্ষতা বজায় রাখতে উপদেষ্টা পরিষদে কোনো রদবদলের প্রয়োজন হলে সরকার করতে পারে। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরিয়ে আনার সুযোগ নেই। আমরা বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় টেনে আনতে চাই না। এর নানা ক্ষতিকর দিক আমরা অতীতে দেখেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies