1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

হাসিনার শাসনামলে প্রায় সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে: প্রেস সচিব

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার প্রদশিত হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদ বা ভিন্নমত পোষণ করাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, যা দেশে এক ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করেছিল। আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শফিকুল আলম এই মন্তব্য করেন। পত্রিকাটি একুশ বছর পূর্ণ করে বাইশ বছরে পদার্পণ করল। শফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রায় সব গণমাধ্যম একই সুরে এবং একই বয়ান প্রচার করেছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী সময়ে সব গণমাধ্যম একই সুরে কাজ করেছে, একই বয়ান প্রচার করেছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘৭৫-এর যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন শেখ মুজিব, তা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। সমস্ত গণমাধ্যম একই সুরে একই বয়ান প্রচার করছিল, নয়া দিগন্তসহ দু-একটি গণমাধ্যম ছাড়া।’তিনি আক্ষেপ করে বলেন, বিপ্লবের জন্য সংবাদপত্র জরুরি হলেও, ইংরেজিতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লেখার মতো কেউই ছিল না। একটা ইংরেজি পত্রিকাও তখন হাসিনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। দমনপীড়নের গল্পগুলো ইংরেজি পত্রিকায় আসার দরকার ছিল। শফিকুল আলম জোর দিয়ে বলেন, সে সময় একটি ‘ন্যারেটিভ’ বা বয়ান সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রতিবাদ করাটা ন্যায়ের অংশ, অথচ শেখ হাসিনা সেটাকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এসব লিখে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies