1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯

আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক : প্রেস সচিব

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার প্রদশিত হয়েছে

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। সকল রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।’বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাগুরা নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পরিদর্শনের সময় তিনি জানান, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উপদেষ্টাদের উপস্থিতিতে উদ্বোধন করা হবে। গণভোট সম্পর্কে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুসারে, জাতীয় নির্বাচনের আগে বা পরে গণভোট অনুষ্ঠিত হতে পারে। তবে এই বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান। জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, ‘জুলাই সনদের বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছে। যে কয়েকটি দল এখনো স্বাক্ষর করেনি, তারাও নীতিগতভাবে সনদে সম্মতি দিয়েছে।’ জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনী বিষয়ে তিনি বলেন, ‘এতে না ভোট রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে কোনো এলাকায় একজন প্রার্থী থাকলে জনগণ তার বিপরীতে ‘না ভোট’ প্রয়োগ করে তাকে প্রত্যাখ্যানের সুযোগ পায়।’ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘দলটির জন্য আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।’ বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies