1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার প্রদশিত হয়েছে

২২ অক্টোবার বুধবার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায়-অসুস্থ রোগীদের কে দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের শিল্পী খাতুন, বগুড়া শাজাহানপুর উপজেলার যুবদল নেতা নাজমুল হক বাবুর মা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কুটামোহিন গ্রামের আব্দুল হালিম, কলাকোপা গ্রামের আফসারসহ বগুড়া জেলার বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অসহায়-অসুস্থ রোগীদের কে দেখেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অফিস সহকারী মোঃ রুহুল ইউসুফ মঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies