1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

‘৩১ অক্টোবরের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, নির্বাচন ফেব্রুয়ারিতেই’-পরিবেশ উপদেষ্টা 

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার প্রদশিত হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পর আগামী ৩১ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রোববার (১৯ অক্টোবর) তিনি এ কথা বলেন। তিনি জানিয়েছেন, এনসিপি কেবল সনদের বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট আইনি ভিত্তি চেয়েছে, যার রূপরেখা ৩১ অক্টোবরের মধ্যে ঐকমত্য কমিশন সম্ভাব্য সুপারিশের মাধ্যমে প্রদান করবে। এনসিপি সরকারের সঙ্গে আলোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করেনি বলে যে অভিযোগ উঠেছে, তাকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়েছেন রিজওয়ানা হাসান। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে তদন্ত করছে এবং এর সাথে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই। রাজনৈতিক কারণে বিভিন্ন দল অনেক কথা বললেও, পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ়ভাবে নিশ্চিত করেন। অন্যদিকে, দেশের পর্যটন খাতের জন্য সুখবর হলো, পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেন্টমার্টিন খুলে দেওয়া হচ্ছে। সেখানে পর্যটকরা রাত্রিযাপনও করতে পারবেন। তবে কত সংখ্যক পর্যটক সেন্টমার্টিন যেতে পারবে, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies