1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

‘আমরা কারাগারে নয়, কসাইখানায় ছিলাম’

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গতকাল সোমবার ২০ ইসরাইলি পণবন্দীদের বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের অনেকেই ইসরাইলি কারাগারে তাদের বন্দীদশা নিয়ে কথা বলেছেন। খান ইউনিসে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন ফিলিস্তিনিদের সাথে কথা বলেছে আল জাজিরা। এর মধ্যে আবদুল্লাহ আবু রাফি একজন। তিনি তার মুক্তির অনুভূতিকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা একটি কসাইখানায় ছিলাম, কারাগার নয়। দুর্ভাগ্যবশত, আমরা ওফার কারাগার নামে একটি কসাইখানায় ছিলাম। এখনো অনেক তরুণ সেখানে আছে। ইসরাইলি কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সেখানে কোনো তোশক নেই, তারা সবসময় তোশকগুলো নিয়ে যায়। খাবারের অবস্থাও খারাপ। সেখানকার পরিস্থিতি খুবই কঠিন।’ মুক্তিপ্রাপ্ত আরেক বন্দী ইয়াসিন আবু আমরা ইসরাইলি কারাগারের অবস্থাকে ‘খুব, খুব খারাপ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘খাবার, নির্যাতন, মারধর- সবদিক থেকেই অবস্থা ভয়াবহ ছিল। খাবার বা পানীয় কিছুই ছিল না। আমি চার দিন ধরে কিছু খাইনি। তারা আমাকে এখানে দুটি মিষ্টি দিয়েছে, সেগুলোই খেয়েছি।’ সোমবার মুক্তি পাওয়া সাঈদ শুবায়ের বলেন, তিনি তার অনুভূতি কিভাবে বর্ণনা করবেন তা জানেন না। তিনি বলেন, ‘এই অনুভূতি অবর্ণনীয়। কারাগারের বাইরে সূর্য দেখতে পাওয়া এক অবর্ণনীয় অনুভূতি। আমার হাতে আর হাতকড়া নেই। স্বাধীনতা অমূল্য।’ বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী, যাবজ্জীবন ও দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিলেন এমন প্রায় ২৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। আরো এক হাজার ৭১৮ জনকে মুক্তি দেয়া হয়েছে, যাদের গাজা যুদ্ধের সময় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। জাতিসঙ্ঘের মতে, তাদের ‘জোরপূর্বক গুম’ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies