1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

যমুনায় বাড়ছে পানি, দুশ্চিন্তায় চরের কৃষক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার কাজিপুরের মেঘাই পয়েন্টে ৭৫ সেন্টিমিটার ও সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে শঙ্কিত হচ্ছে চরাঞ্চলের কৃষকেরা। শীতকালীন সবজির আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২০ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)। আবুল মিয়া, কুদরত আলী, আনোয়ার হোসেনসহ চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বললে তারা বলেন, এক দিনে যমুনায় আড়াই ফুট পানি বাড়ছে। এই বছরে এটা একেবারেই অস্বাভাবিক। এভাবে আর দু-তিন দিন পানি বাড়লেই বন্যা হয়ে ফসলের মাঠ তলিয়ে যাবে। এতে শীতকালীন সবজিসহ বিভিন্ন আবাদ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৬ মিটার। ২৪ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৯৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বেড়েছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই। আগামীকাল পর্যন্ত পানি বাড়বে। এরপর স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies